গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৭৭

Also Read

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ টি ক্যাটাগরিতে মোট ১৭৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু ০২ আগস্ট ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৭৭


পদের বিবরণ

ক্রঃ নং পদের নাম ও বেতনক্রম/গ্রেড পদের সংখ্যা যোগ্যতা
১। স্টেনোগ্রাফার/ স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর
১১,০০০-২৬,৫৯০/-
(গ্রেড-১৩)
০৬টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
(গ) বাংলা ও ইংরেজীতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটারে টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ; এবং
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০৯/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। (ঙ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। ইমাম
১০,২০০-২৪,৬৮০/-,
(গ্রেড-১৪)
০৩টি (ক) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কোন কওমী মাদ্রাসা হতে দাওরায়ে হাদীস অথবা যে কোন বিশ্ববিদ্যালয় হতে আরবীতে বা ইসলামিক যে কোন বিষয় স্নাতক ডিগ্রি;
(খ) হাদীস ও ফিকাহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের অধিকারী;
(গ) কিরাত পাঠে দক্ষতা;
(ঘ) সুন্নতের অনুসারী;
(ঙ) বিবাহিত হতে হবে;
(চ) ধর্মীয় এবং সামাজিক বিষয়ে লেখার এবং বলার যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। (ছ) বয়স ২৫ হতে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৩। স্টেনোটাইপিস্ট/ স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর
১০,২০০-২৪,৬৮০/-,
(গ্রেড-১৪)
০৬টি (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোন বিষয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
(গ) বাংলা ও ইংরেজীতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটারে টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ; এবং
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০৯/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। (ঙ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৪। নকশাকার
৯,৭০০-২৩,৪৯০/-, (গ্রেড-১৫)
০৬টি সংংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। (ক) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৫। ডি টি অ্যাটেনডেন্ট
৯,৭০০-২৩,৪৯০/-, (গ্রেড-১৫)
০৩টি (ক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এস.এস.সি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ;
(খ) সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট/টিটিসি হতে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ।
(গ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৬। অফিস সহায়ক/এম.এল.এস.এস
৮,২৫০-২০,০১০/-, (গ্রেড-২০)
১২৩টি (ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০৯/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-৫ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। (গ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
মোট পদ = ১৭৭টি

বয়সসীমা

০১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

  • আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন
  • অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
  • আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
  • স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
  • সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন

আবেদন ফি

  • ১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
  • ৬ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
  • বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন

      আবেদন শুরুর তারিখ: ০২ আগস্ট ২০২৬।

      আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url