স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৪৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ টি ক্যাটাগরিতে মোট ৪৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬ বিকাল ৫ টা পর্যন্ত।
পদের বিবরণ
| পদের নাম ও বেতন গ্রেড (বেতনক্রমসহ) | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা (০১-০৬-২০২৬ তারিখে) |
|---|---|---|
|
১। উপজেলা ব্যবস্থাপক বেতন গ্রেড-১০ টা: ১৬০০০-৩৮৬৪০/- |
১০ |
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ২য় শ্রেণীর স্নাতকোত্তর/সম্মান ডিগ্রী। সরকারি/ বেসরকারি সংস্থার দারিদ্র্য বিমোচন/ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ স্নাতক/সম্মান ডিগ্রীধারী ০৩ বৎসরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞানসম্পন্ন বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। |
|
২। মাঠ কর্মকর্তা বেতন গ্রেড-১৪ টা: ১০২০০-২৪৬৮০/- |
২৫ | উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রী। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। |
|
৩। অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর বেতন গ্রেড-১৪ টা: ১০২০০-২৪৬৮০/- |
০৭ | উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় (Aptitude Test) উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। |
|
৪। ড্রাইভার বেতন গ্রেড-১৪ টা: ১০২০০-২৪৬৮০/- |
০২ | কোন শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কোন স্কুল হইতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ০২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। |
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ নম্বর পদের প্রার্থীদের জন্য ২২৩ টাকা।
- ২ থেকে ৪ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ৫ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
- সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৬।
