বিনা অভিজ্ঞতায় কমিউনিকেশন অফিসার পদে নিয়োগ দিচ্ছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কমিউনিকেশন অফিসার (টেলি-জিজ্ঞাসা) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৫ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: কমিউনিকেশন অফিসার (টেলি-জিজ্ঞাসা)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (সামাজিক বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার)
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ আগস্ট ২০২৬
আরও পড়ুনঃ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, বেতন ৩০০০০ টাকা
