বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ৩৪
বাংলাদেশ চা বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ টি ক্যাটাগরিতে মোট ৩৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রঃ নং | পদের নাম, কর্মস্থল ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) | পদ সংখ্যা | নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতা |
|---|---|---|---|
| ০১ | প্রধান শিক্ষক (প্রাইমারী) বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- (গ্রেড: ১৪) |
০১ (এক)টি | বি এড সহ ২য় শ্রেণীর স্নাতক। শিক্ষকতায় ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
| ০২ | খামার ও গুদাম সহকারী বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- (গ্রেড: ১৪) |
০১ (এক)টি | কৃষি বিষয়ে ডিপ্লোমা। বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
| ০৩ | পেশ ইমাম বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- (গ্রেড: ১৪) |
০১ (এক)টি | আলিম অথবা সমমানের পরীক্ষায় পাস এবং কোরআনে হাফেজ। ইমাম হিসাবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
| ০৪ | অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিটিই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড: ১৬) |
১৫ (পনের)টি | বাংলা ও ইংরেজী টাইপিং এ যথাক্রমে ২০ ও ২০ গতি সম্পন্ন (প্রতি মিনিটে) এবং এইচএসসি পাস হতে হবে। |
| ০৫ | সহকারী শিক্ষক (শরীর চর্চা) বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড: ১৬) |
০১ (এক)টি | শরীর চর্চায় ডিপ্লোমাসহ ২য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস। |
| ০৬ | জেনারেটর অপারেটর বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড: ১৬) |
০২ (দুই)টি | ভারী ডিজেল ও পেট্রোল জেনারেটর ও ইঞ্জিন চালনায় অভিজ্ঞতাসহ ৮ ম শ্রেণী পাস। |
| ০৭ | গাড়িচালক পিডিটিই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড: ১৬) |
০২ (দুই)টি | সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ভারী ডাইভিং লাইসেন্স প্রাপ্ত। কোন সরকারী বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৮ | কুক বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম বেতন স্কেল: ৮৮০০-২১৩১০/- (গ্রেড: ১৮) |
০১ (এক)টি | অবশ্যই এস, এস, সি পাস/সংশ্লিষ্ট বিষয়ে সনদের অধিকারী প্রার্থীগণধী। রন্ধন কার্যে পারদর্শিতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। |
| ০৯ | দপ্তরী বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০/- (গ্রেড: ১৯) |
০১ (এক)টি | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে। |
| ১০ | গবেষণাগার সহকারী বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০/- (গ্রেড: ১৯) |
০১ (এক)টি | ৮ম শ্রেণী পর্যন্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। মাঠে এবং গবেষণাগারে কায়িক পরিশ্রমের কাজ করতে সমর্থ ও ইচ্ছুক হতে হবে। |
| ১১ | অফিস সহায়ক বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিটিই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড: ২০) |
০৬ (ছয়)টি | ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। |
| ১২ | চেইনম্যান বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড: ২০) |
০২ (দুই)টি | ৮ম শ্রেণী পর্যন্ত। স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রমে ইচ্ছুক হতে হবে। |
| ১৩ | কুক কাম বেয়ারার বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড: ২০) |
০২ (দুই)টি | ৮ম শ্রেণী পাস। সুস্বাস্থ্যের অধিকারী এবং রন্ধন কাজে সহযোগিতা করার অভিজ্ঞতা থাকতে হবে। |
বয়সসীমা
২৬ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থেকে ৭ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ৮ থেকে ১৩ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ২৮ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬।
