বিনা অভিজ্ঞতায় এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং অ্যান্ড সেলস।
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সম্মান।
অভিজ্ঞতা: ১ থেকে ৪ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বয়স: নির্দিষ্ট নয়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) ।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: চট্টগ্রাম।
বেতন: আলোচনা সাপেক্ষে।
বেতন ও অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বীমা, দুপুরের খাবারে সম্পূর্ণ ভর্তুকি, বছরে বেতন পর্যালোচনা এবং দুটি উৎসব বোনাস রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিমান টিকিটের সুবিধা পাওয়া যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬।
আরও পড়ুনঃ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাসে ২৫০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ
