এসএসসি পাসে জনবল নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি লেদ ও মিলিং মেশিন অপারেটর পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
পদের নাম: লেদ ও মিলিং মেশিন অপারেটর।
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা এইচএসসি পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
বয়স: নির্দিষ্ট নয়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মক্ষেত্র: কারখানায়।
কর্মস্থল: পাবনা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৬।
