কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২০০ পদে নিয়োগের নির্দেশনা

Also Read

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২০০ পদে নিয়োগের নির্দেশনা


কারিগরি শিক্ষা অধিদপ্তর ভোকেশনাল শাখা এবং এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে মোট ২০০ জনকে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম এবং স্বাস্থ্য সনদের মূল কপি জমা দিতে হবে।

জমা দেওয়ার ঠিকানা: ভোকেশনাল শাখা (৬ষ্ঠ তলা), কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করা হবে। এই নিয়োগপত্র ডাকযোগে তাদের স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। একই সঙ্গে নিয়োগপত্র ইস্যু এবং যোগদানের নোটিশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আবেদনকারীর মোবাইলে এসএমএস পাঠিয়ে জানানো হবে।

আরও পড়ুন:

এবার দেখে নেওয়া যাক কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে—

পদ ও শূন্যপদের সংখ্যা

১. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১

২. হিসাবরক্ষক: ৫

৩. ইউডিএ কাম একাউনটেন্ট: ১

৪. এলডিএ কাম স্টোরকিপার: ২

৫. সহকারী কাম স্টোরকিপার: ৩

৬. অফিস সহকারী কাম স্টোরকিপার: ১০

৭. এলডিএ কাম টাইপিস্ট: ২

৮. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১৩

৯. কেয়ারটেকার: ১৮

১০. এলডিএ কাম ক্যাশিয়ার: ১৬

১১. অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী: ১৩

১২. অফিস সহায়ক: ১১৪

১৩. অফিস সহায়ক/গার্ডেনার: ২

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই নিয়োগ–সংক্রান্ত নতুন নির্দেশনা অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। এখন শুধু নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই পরবর্তী ধাপের প্রক্রিয়া এগিয়ে যাবে।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url