১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ–প্রধান শিক্ষক নিয়োগ: আবেদন করবেন যেভাবে

Also Read

১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ–প্রধান শিক্ষক নিয়োগ আবেদন করবেন যেভাবে


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরের নিয়োগ শুরু হয়েছে। ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা–২০২৬’ এর মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারসহ মোট ১৩,৫৯৯টি প্রশাসনিক পদে অনলাইনে আবেদন গ্রহণ চলছে। গত ৫ ফেব্রুয়ারি আবেদন কার্যক্রম শুরু হয়, আর সময় আছে ১৯ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ কার্যকর হওয়ায় আবেদন প্ল্যাটফর্ম হালনাগাদ করে এই সময়সূচি ঠিক করেছে এনটিআরসিএ। প্রতিষ্ঠানটির পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন:

২ ফেব্রুয়ারি প্রকাশিত নতুন নীতিমালার অধীনে মাদরাসা, কারিগরি, স্কুল ও কলেজের জন্য বিশাল সংখ্যক প্রশাসনিক পদ শূন্য দেখানো হয়েছে। সেই তালিকা হালনাগাদ করেই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

এনটিআরসিএর তথ্য বলছে:

১. স্কুল ও কলেজ (মাউশি) মোট শূন্যপদ: ১০,২৭৮

শাখা পদ শূন্যপদ
স্নাতক (পাস) কলেজঅধ্যক্ষ৫৮৪
স্নাতক (পাস) কলেজউপাধ্যক্ষ৬২৭
উচ্চমাধ্যমিক কলেজঅধ্যক্ষ৭৬৮
মাধ্যমিক বিদ্যালয়প্রধান শিক্ষক৩,৯২৩
মাধ্যমিক বিদ্যালয়সহকারী প্রধান শিক্ষক৩,৮৭২
নিম্নমাধ্যমিক বিদ্যালয়প্রধান শিক্ষক৫০৪

২. মাদরাসা শিক্ষা অধিদপ্তর মোট শূন্যপদ: ৩,১৩১
 
মাদরাসার ধরন পদ শূন্যপদ
কামিল মাদরাসাঅধ্যক্ষ৩৪
কামিল মাদরাসাউপাধ্যক্ষ৫৩
ফাজিল মাদরাসাঅধ্যক্ষ২০২
ফাজিল মাদরাসাউপাধ্যক্ষ৩৪৩
আলিম মাদরাসাঅধ্যক্ষ২১৯
আলিম মাদরাসাউপাধ্যক্ষ৩৭৭
দাখিল মাদরাসাসুপার৮৯১
দাখিল মাদরাসাসহকারী সুপার১,০০৪

৩. কারিগরি শিক্ষা অধিদপ্তর মোট শূন্যপদ: ১৯০
 
শাখা পদ শূন্যপদ
ব্যবসায় ব্যবস্থাপনাঅধ্যক্ষ১১০
ভোকেশনালসুপার৪০
ভোকেশনালসহকারী সুপার৪০


যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএ ওয়েবসাইটটেলিটক ওয়েবসাইট-এ।

আবেদনের ধাপ

  • নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সঠিক পদ নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে।
  • সদ্য তোলা রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাদা ব্যাকগ্রাউন্ড) আপলোড করতে হবে।
  • স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে যুক্ত করতে হবে।
  • আবেদন জমা দিলে একটি ইউজার আইডি দেওয়া হবে।
  • সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুই ধাপে মোট ৩৫০ টাকা ফি জমা দিতে হবে।
  • আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ বাধ্যতামূলক।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url