প্রাইমারি শিক্ষক নিয়োগ ফলাফল প্রকাশের অপেক্ষা শেষ, ফলাফল দেখবেন যেভাবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা এখন প্রায় কেটে গেছে। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ ফলাফল নির্বাচনের আগেই প্রকাশ করা হবে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ ধাপে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রোববার রাতেই অথবা আগামীকাল সোমবার যেকোনো সময় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে।
আরও পড়ুন:
- ১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ–প্রধান শিক্ষক নিয়োগ: আবেদন করবেন যেভাবে
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানুয়ারির এমপিও বেতন ব্যাংকে হস্তান্তর
এবারের নিয়োগ পরীক্ষা শুরু থেকেই বিভিন্ন রকম আলোচনায় ছিল। লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁস, ডিজিটাল জালিয়াতি এবং ভুয়া প্রার্থী শনাক্ত হওয়ার মতো ঘটনা ঘটে, যা পুরো নিয়োগ প্রক্রিয়াকে জটিল করে তোলে। বেশ কয়েকজনকে প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে আটক করাও হয়। মৌখিক পরীক্ষার বোর্ডেও ধরা পড়ে একাধিক ভুয়া পরীক্ষার্থী।
এসব বিতর্ক সত্ত্বেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চেষ্টা করছে, যেন মেধার ভিত্তিতে যত দ্রুত সম্ভব স্বচ্ছভাবে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা যায়।
ফল দেখবেন যেভাবে
চূড়ান্ত ফল প্রকাশের পর প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
