শুধু মৌখিক পরীক্ষা দিয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন নিয়োগের ঘোষণা, আবেদন শুরু ৯ ফেব্রুয়ারি
সরকার স্বাস্থ্য ক্যাডার নিয়োগ প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে নিয়েছে। সরকারী কর্ম কমিশন (পিএসসি) উচ্চতর গ্রেডে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনকে নিয়োগ দিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরো নিয়োগই হবে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে, যার পূর্ণমান ১০০ এবং পাস নম্বর ৫০।
আবেদন শুরু ৯ ফেব্রুয়ারি ২০২৬, শেষ হবে ৮ মার্চ। আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে।
রবিবার ৮ ফেব্রুয়ারি পিএসসি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রার্থীরা যোগ্যতা সাপেক্ষে দেশের বিভিন্ন স্থানে কর্মরত হওয়ার সুযোগ পাবেন। মাসিক বেতনের পাশাপাশি গ্রেড অনুযায়ী সরকারি সুবিধাও থাকছে।
আরও পড়ুন:
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২০০ পদে নিয়োগের নির্দেশনা
- প্রাইমারি শিক্ষক নিয়োগ ফলাফল প্রকাশের অপেক্ষা শেষ, নির্বাচন আগেই আসছে চূড়ান্ত মেধাতালিকা
- ১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ–প্রধান শিক্ষক নিয়োগ: আবেদন করবেন যেভাবে
নিয়োগের তথ্য
প্রতিষ্ঠান: সরকারি কর্ম কমিশন (পিএসসি)
পদের নাম: স্বাস্থ্য ক্যাডার
পদ সংখ্যা: ৩০০ (পরিবর্তন হতে পারে)
চাকরির ধরন: সরকারি, ফুলটাইম
আবেদন শুরু: ৯ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শেষ: ৮ মার্চ ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ও পিএইচডি
কর্মক্ষেত্র: অফিস
যোগ্য প্রার্থী: নারী ও পুরুষ
| পদ | বয়সসীমা (১ ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী) |
|---|---|
| অধ্যাপক | সর্বোচ্চ ৫০ বছর |
| সহযোগী অধ্যাপক | সর্বোচ্চ ৪৫ বছর |
| সিনিয়র কনসালটেন্ট | সর্বোচ্চ ৪০ বছর |
| সহকারী অধ্যাপক | সর্বোচ্চ ৪০ বছর |
বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সে শিথিলতা প্রযোজ্য।
বেতন: ৩য় থেকে ৬ষ্ঠ গ্রেড
বিজ্ঞপ্তিতে আরও যা জানা গেছে স্বাস্থ্য ক্যাডারের মোট ৫৩টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট এবং সহকারী অধ্যাপক পদ।
এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা থাকবে না। শুধু মৌখিক পরীক্ষা হবে। পরীক্ষার নম্বর গোপনীয় থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের পদ্ধতি: যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন–সংক্রান্ত নির্দেশনা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
