বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

Also Read

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ


বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তন এসেছে। গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আহসান এইচ মনসুরকে। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেলেন মোস্তাকুর রহমান। বুধবার ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়।

আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের ১৩ আগস্ট নিয়োগ দিয়েছিলো অন্তর্বর্তী সরকার। তখন তিনি প্রাইভেট গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছিলেন।

এদিকে নতুন গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকের ভেতর থেকেই উঠে আসা একজন কর্মকর্তা। ২০২৪ সালের মে মাসে তিনি অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। তার আগে তিনি কাজ করেছেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে অতিরিক্ত পরিচালক হিসেবে।

দেশের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে এই পরিবর্তন এখন বেশ আলোচনায়। নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url