বিনা অভিজ্ঞতায় ৩৫০০০ টাকা বেতনে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, থাকছে বিনামুল্যে লাঞ্চ সুবিধা
দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিকিউরিটি অ্যাডমিন বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ (সিকিউরিটি অ্যাডমিন)
পদসংখ্যা: ০৩জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ারপয়েন্টে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও বাংলায় (কথ্য ও লিখিত) সাবলীল।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর (তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন)
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
বয়সসীমা: নির্দিষ্ট নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: ৩৫০০০ টাকা
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, বিনামূল্যে দুপুরের খাবারের সুবিধা।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৬
