টেরিটোরি সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে এসএমসি
এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন শুরুর তারিখ: ৮/২/২০২৬
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড সম্প্রতি তাদের টেরিটোরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
নিয়োগের বিবরণ:
| প্রতিষ্ঠানের নাম | এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড |
| পদের নাম | টেরিটোরি সেলস অফিসার |
| লোকবল নিয়োগ | নির্দিষ্ট নয় |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| অভিজ্ঞতা | প্রয়োজন নেই |
| চাকরির ধরন | ফুলটাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ (উভয়) |
| বয়সসীমা | নির্দিষ্ট নয় |
| কর্মস্থল | বাংলাদেশের যেকোনো স্থানে |
| বেতন | আলোচনা সাপেক্ষে |
সুযোগ-সুবিধা: টিএডিএ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, স্বাস্থ্যসেবা প্রকল্প, অর্জিত ছুটি ভাতা, পারফরম্যান্স বোনাস, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের শেষ তারিখ: ১০/৩/২০২৬
