টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
সম্প্রতি স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোল্ড চেইন বিজনেস বিভাগে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
স্কয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: টেরিটরি সেলস অফিসার (কোল্ড চেইন বিজনেস)
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা: সিআরএম সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিস স্যুটে দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষ
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী
আরও পড়ুনঃ
বিনা অভিজ্ঞতায় ৩০০ জন সেলস ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ মার্চ ২০২৬
