শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২৫
শিল্প মন্ত্রণালয় নিয়োগ ২০২৬ | বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে ২৫টি পদে চাকরির সুযোগ
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ টি ক্যাটাগরিতে মোট ২৫ জন জনবল নিয়োগ দেওয়া হব
যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য এটি ভালো সুযোগ হতে পারে। আবেদন শেষ হবে ৫ মে ২০২৬ বিকেল ৫টায়। আবেদন করতে হবে অনলাইনে।
চাকরির সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠান | বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) |
| পদ সংখ্যা | ২৫ |
| মন্ত্রণালয় | শিল্প মন্ত্রণালয় |
| আবেদনের শেষ সময় | ৫ মে ২০২৬ |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
পদের বিবরণ
| ক্রমিক নং | পদের নাম, বেতন স্কেল ও গ্রেড | পদ সংখ্যা ও সর্বোচ্চ বয়সসীমা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ১ | উপ-পরিচালক বেতনস্কেল: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬) |
সংখ্যা: ৩ ৪০ বছর |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, ফলিত রসায়ন, ফলিত রসায়ন ও কেমি কৌশল, পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসী, প্রাণরসায়ন, মাইক্রোবায়োলজি, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি অথবা আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি; অথবা প্রথম শ্রেণী বা সমমানের ডিগ্রিসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি। (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (গ) এ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে প্রশিক্ষণ সনদ প্রাপ্ত; (ঘ) সরকারি, আধাসরকারি, আধা-স্বায়ত্বশাসিত, সংবিধিবদ্ধ কর্পোরেশন অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বা স্বীকৃত ইন্সটিটিউটে বা স্বীকৃত ক্যাডেটে প্রথম শ্রেণির পদে অন্যূন ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতা; এবং (ঙ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। |
| ২ | সহকারী পরিচালক/এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯) |
সংখ্যা: ৯ ৩২ বছর |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, ফলিত রসায়ন, ফলিত রসায়ন ও কেমি কৌশল, পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসী, প্রাণরসায়ন, মাইক্রোবায়োলজি, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি অথবা আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি; অথবা প্রথম শ্রেণী বা সমমানের ডিগ্রিসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি; অথবা (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (গ) এ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে প্রশিক্ষণ সনদ প্রাপ্ত; এবং (ঘ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। |
| ৩ | সহকারী প্রোগ্রামার বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯) |
সংখ্যা: ১ ৩২ বছর |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট (Standard Aptitude Test) এ উত্তীর্ণ। |
| ৪ | সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০) |
সংখ্যা: ১ ৩২ বছর |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্থাৎ গতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৫ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
সংখ্যা: ৩ ৩২ বছর |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্থাৎ গতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৬ | ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
সংখ্যা: ১ ৩২ বছর |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্থাৎ গতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৭ | ল্যাবরেটরি সহকারী বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
সংখ্যা: ১ ৩২ বছর |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে; এবং (গ) হালকা গাড়ি চালনায় ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে। |
| ৮ | অফিস সহায়ক বেতনস্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) |
সংখ্যা: ৬ ৩২ বছর |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা
- ৪ নম্বর পদের জন্য ১৬৮ টাকা
- ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা
- ৮ নম্বর পদের জন্য ৭২ টাকা
ইন্টারভিউ টিপস
- বেসিক সাধারণ জ্ঞান পড়ুন
- নিজের বিষয় পরিষ্কার রাখুন
- আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন
- সময়মতো উপস্থিত হন
ক্যারিয়ার সুযোগ
এই চাকরিতে কাজ করলে ভবিষ্যতে পদোন্নতির সুযোগ আছে। সরকারি চাকরি হওয়ায় স্থায়িত্বও বেশি।
প্রশ্নোত্তর
প্রশ্ন: আবেদন কোথায় করবো?
উত্তর: অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রশ্ন: বয়স কত লাগবে?
উত্তর: ১৮ থেকে ৩২ বছর (উপপরিচালক ৪০)।
প্রশ্ন: শেষ তারিখ কবে?
উত্তর: ৫ মে ২০২৬
প্রশ্ন: এটি কি সরকারি চাকরি?
উত্তর: হ্যাঁ
পরিশেষে
এই চাকরির সুযোগ ভালো একটি সরকারি ক্যারিয়ার শুরু করার জন্য। সময়মতো আবেদন করলে সুযোগ পাওয়া সহজ হবে।
Disclaimer: Note: This job information is sourced from official or publicly available listings. Always verify details from the employer’s official website before applying.
