বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৫৬

Also Read

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ থেকে ১৬ গ্রেডে মোট পদসংখ্যা ৫৬। আবেদনের শেষ তারিখ ২০ জুলাই ২০২৬।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৫৬


পদের বিবরণ

ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
০১ সহকারী পরিচালক (গ্রেড-৯)
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
০৩ (তিন)টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
০২ গবেষণা কর্মকর্তা (গ্রেড-৯)
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
০১ (এক)টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ/সমাজকর্ম/সমাজবিজ্ঞান/অর্থনীতি/লোকপ্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/জনসংখ্যা বিজ্ঞান/পরিসংখ্যান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
০৩ সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯)
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
০১ (এক)টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
(খ) বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
০৪ সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯)
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
০১ (এক)টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
(খ) বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
০৫ পরিবহন কর্মকর্তা (গ্রেড-১০)
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-
০১ (এক)টি (ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ৪ (চার) বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা; এবং
(খ) সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
০৬ হিসাবরক্ষক (গ্রেড-১৩)
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-
০১ (এক)টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং
(খ) সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
০৭ কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-
০১ (এক)টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
(খ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে;
(গ) বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে;
(ঘ) ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
০৮ ক্যাশিয়ার (গ্রেড-১৪)
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-
০১ (এক)টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটারের ব্যবহারে দক্ষতা।
০৯ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
১৯ (উনিশ)টি (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(গ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
(ঘ) বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে;
(ঙ) ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
১০ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
০১ (এক)টি (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে;
(গ) বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে;
(ঘ) ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
১১ গাড়িচালক (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
০২ (দুই)টি (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।

বয়সসীমা

১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম

  • আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
  • অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
  • আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
  • স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
  • সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন

আবেদন ফি

  • ১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
  • ৬ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
  • সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Previous Post
No Comment
Add Comment
comment url