বিনা অভিজ্ঞতায় এসএসসি পাসে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক
ব্র্যাক এনজিও জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১১ জুলাই।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট
পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি (বিজ্ঞানে) অথবা ফুড টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে (সিজিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে)
অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী, পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: রংপুর, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ
বেতন: মাসিক সর্বমোট ১৪৪৪৫- টাকা
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদেয়ক ভবিষ্যৎনিধি ও অন্যান্য সুবিধা।
আবেদনের উপায়: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১১ জুলাই ২০২৬।
আরও পড়ুনঃ এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ব্র্যান্ড প্রমোটার পদে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ
