ডিএনসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৭৮
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০টি ক্যাটাগরিতে মোট ১৭৮ জন জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত।
আবেদন শুরু: ১৮ জুন ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
বয়স: ১৭ জুলাই ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
পদের বিবরণ
| ক্রম. | পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল/গ্রেড (জাতীয় বেতন স্কেল-২০১৫) | নিয়োগ যোগ্যতা |
|---|---|---|---|---|
| ১। | স্বাস্থ্য পরিদর্শক | ০৮ (আট) টি | ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড ১১) |
কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেডিকেল টেকনোলজি (স্যানিটারি ইন্সপেক্টরশীপ) বিষয়ে ৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা। |
| ২। | রেভিনিউ সুপারভাইজার | ১৫ (পনেরো) টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪) |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা। |
| ৩। | ওয়ার্ড সচিব | ১৬ (ষোলো) টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪) |
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। |
| ৪। | মশক নিয়ন্ত্রণ পরিদর্শক | ০৭ (সাত) টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪) |
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। |
| ৫। | ভেটেরিনারী পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক |
১৮ (আঠারো) টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪) |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন; অথবা (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোনো স্বীকৃত ভেটেরিনারী প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ (দুই) বৎসর মেয়াদী ইনসার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন। |
| ৬। | পরিচ্ছন্ন পরিদর্শক | ২৬ (ছাব্বিশ) টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪) |
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। |
| ৭। | ইপিআই সুপারভাইজার | ১০ (দশ) টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড ১৬) |
কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৮। | স্প্রে-ম্যান সুপারভাইজার | ৩৪ (চৌত্রিশ) টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড ১৬) |
কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৯। | বাতি পরিদর্শক | ১৫ (পনেরো) টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড ১৬) |
(ক) কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট; (খ) (বি)/(সি/পি) শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট। |
| ১০। | লেজার কিপার | ২৯ (ঊনত্রিশ) টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড ১৬) |
কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদনের নিয়ম:
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে
- ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে
- সকল তথ্য শিক্ষাগত সনদের সঙ্গে মিল রেখে পূরণ করতে হবে
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ১৩
আবেদন ফি:
- ১ নং পদের জন্য ১৬৮ টাকা
- ২-১০ নং পদের জন্য ১১২ টাকা
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৬
