ইজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২০
ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন প্রতিষ্ঠানটি ৭টি পদে মোট ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১ জুলাই ২০২৬, সকাল ১০টা।
আবেদনের তথ্য
আবেদন শুরু: ১ জুলাই ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৪টা
কর্মস্থল: ঢাকা
বয়সসীমা: প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৭ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৮ বছর।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থেকে ৩ নম্বর পদের প্রার্থীদের জন্য ২২৩ টাকা।
- ৪ থেকে ৭ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬।
