রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৩৬
রাজউকে ১৩৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ জুন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২০২৬ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম থেকে ১৭তম গ্রেডের মোট ৩২টি ক্যাটাগরিতে ১৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি বড় সুযোগ। অনলাইনে আবেদন শুরু হবে ৮ জুন ২০২৬ থেকে এবং আবেদন গ্রহণ চলবে ৭ জুলাই ২০২৬ পর্যন্ত।
রাজউকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশাসন, প্রকৌশল, হিসাব, আইন, স্থাপত্য, নগর পরিকল্পনা, কম্পিউটার অপারেশন, অফিস সহকারীসহ বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশে সরকারি চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি আকর্ষণীয় চাকরির সুযোগ।
চাকরির সারসংক্ষেপ
| পদের নাম | ৩২ ক্যাটাগরির বিভিন্ন পদ |
| পদসংখ্যা | ১৩৬ জন |
| শিক্ষাগত যোগ্যতা | পদভেদে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর |
| বয়সসীমা | সর্বোচ্চ ৩২ বছর (কিছু পদের জন্য ৩৫ বছর) |
| আবেদনের শেষ তারিখ | ৭ জুলাই ২০২৬ |
| বেতনস্কেল | ৯,০০০ থেকে ৫৩,০৬০ টাকা |
| গ্রেড | ৯ম থেকে ১৭তম গ্রেড |
| নিয়োগকারী সংস্থা | রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) |
পদের বিবরণ
| ক্রমিক সংখ্যা | পদের নাম ও জাতীয় বেতন স্কেল/২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতনস্কেল | পদ সংখ্যা | সর্বোচ্চ বয়সসীমা | ন্যূনতম যোগ্যতা |
|---|---|---|---|---|
| ১. | সহকারী পরিচালক (প্রশাসন) টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
০১ | ৩২ বৎসর | দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। |
| ২. | সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
০৪ | ৩২ বৎসর | দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। |
| ৩. | সহকারী পরিচালক (হিসাব) টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
০২ | ৩২ বৎসর | ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা একাউন্টিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। |
| ৪. | সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
০১ | ৩২ বৎসর | সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী; এবং বাংলায় ও ইংরেজীতে প্রেস ব্রিফিং ও প্রতিবেদন তৈরিতে পারদর্শী এবং জনসংযোগ কাজে অভিজ্ঞতা। |
| ৫. | সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
০১ | ৩২ বৎসর | ভূগোল ও পরিবেশ বিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। |
| ৬. | সহকারী প্রকৌশলী (সিভিল) টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
১৪ | ৩২ বৎসর | সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। |
| ৭. | সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
০১ | ৩২ বৎসর | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। |
| ৮. | সহকারী অথরাইজড অফিসার টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
১১ | ৩২ বৎসর | সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। |
| ৯. | সহকারী নগর পরিকল্পনাবিদ টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
০২ | ৩২ বৎসর | নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। |
| ১০. | সহকারী স্থপতি টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
০১ | ৩২ বৎসর | স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। |
| ১১. | সহকারী আইন কর্মকর্তা টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) |
০২ | ৩২ বৎসর | দ্বিতীয় শ্রেণীর এলএল.বি (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর এলএল.এম ডিগ্রী এবং বার কাউন্সিলের সদস্যপদ থাকতে হবে। |
| ১২. | উপসহকারী প্রকৌশলী (সিভিল) টাঃ ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০) |
১০ | ৩২ বৎসর | পুরকৌশল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা। |
| ১৩. | উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) টাঃ ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০) |
০১ | ৩২ বৎসর | মেকানিক্যাল অথবা শক্তি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা। |
| ১৪. | উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) টাঃ ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০) |
০১ | ৩২ বৎসর | তড়িৎ অথবা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা। |
| ১৫. | প্রধান ইমারত পরিদর্শক টাঃ ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০) |
০১ | ৩২ বৎসর | স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ০৭ (সাত) বৎসরের চাকুরির অভিজ্ঞতা। |
| ১৬. | ইমারত পরিদর্শক টাঃ ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০) |
০৭ | ৩২ বৎসর | স্থাপত্য অথবা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা। |
| ১৭. | তত্ত্বাবধায়ক টাঃ ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০) |
০১ | ৩২ বৎসর | দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। |
| ১৮. | হিসাবরক্ষক টাঃ ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) |
০১ | ৩২ বৎসর | বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী। |
| ১৯. | সহকারী পরিসংখ্যানবিদ টাঃ ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) |
০১ | ৩২ বৎসর | পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী। |
| ২০. | ফোরম্যান (যান্ত্রিক) টাঃ ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) |
০১ | ৩২ বৎসর | যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ হালকা ও ভারী গাড়ী হাইড্রোলিক সিস্টেম এর ভারী গাড়ী চালনায় ০৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা। |
| ২১. | ফোরম্যান (বৈদ্যুতিক) টাঃ ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) |
০১ | ৩২ বৎসর | তড়িৎ বা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। |
| ২২. | কম্পিউটার অপারেটর টাঃ ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩) |
০৪ | ৩২ বৎসর | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। |
| ২৩. | উর্ধ্বতন হিসাব সহকারী টাঃ ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
০৬ | ৩২ বৎসর | বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা। |
| ২৪. | উচ্চমান সহকারী টাঃ ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
০৪ | ৩২ বৎসর | স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা। |
| ২৫. | সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর টাঃ ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
০৫ | ৩২ বৎসর | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। |
| ২৬. | নিরাপত্তা তত্ত্বাবধায়ক টাঃ ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
০১ | ৩২ বৎসর | স্নাতক ডিগ্রীসহ নিরাপত্তা বিধান বিষয়ে প্রশিক্ষনপ্রাপ্ত হইতে হইবে। |
| ২৭. | সার্ভেয়ার টাঃ ৯,৭০০-২৩,৪৯_/- (গ্রেড-১৫) |
১১ | ৩২ বৎসর | ০৪ (চার) বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা। |
| ২৮. | অপারেটর (হেভী ভেহিক্যাল) টাঃ ৯,৭০০-২৩,৪৯_/- (গ্রেড-১৫) |
০২ | ৩২ বৎসর | উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোমোবাইল বা মেকানিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেটসহ হালকা ও ভারী গাড়ী বা হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ী চালনা, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ০৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা। |
| ২৯. | অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর টাঃ ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
১০ | ৩২ বৎসর | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। |
| ৩০. | কনিষ্ঠ হিসাব সহকারী টাঃ ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
১০ | ৩২ বৎসর | বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা। |
| ৩১. | ট্রান্সপোর্ট সুপারভাইজার টাঃ ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
০১ | ৩২ বৎসর | উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ অটোমোবাইল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। |
| ৩২. | ট্রেসার (রেখাকার) টাঃ ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
০২ | ৩২ বৎসর | উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ভোকেশনাল সিভিল বা আর্কিটেকচার ড্রাফটিং সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা। |
আবেদনের নিয়ম
- অনলাইনে আবেদন করতে হবে
- অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে
- ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে
- আবেদন জমা দেওয়ার পর এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে
আবেদন ফি
- ১ থেকে ১৭ নম্বর পদ: ২২৩ টাকা
- ১৮ থেকে ২১ নম্বর পদ: ১৬৮ টাকা
- ২২ থেকে ৩১ নম্বর পদ: ১১২ টাকা
- ৩২ নম্বর পদ: ৫৬ টাকা
- অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ৮ জুন ২০২৬ সকাল ১০টা
- আবেদন শেষ: ৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
প্রশ্ন: আবেদন কবে শুরু হবে?
উত্তর: ৮ জুন ২০২৬ সকাল ১০টা থেকে।
প্রশ্ন: মোট কত পদে নিয়োগ দেওয়া হবে?
উত্তর: ১৩৬টি পদে।
প্রশ্ন: আবেদনের শেষ তারিখ কত?
উত্তর: ৭ জুলাই ২০২৬।
প্রশ্ন: এটি কি সরকারি চাকরি?
উত্তর: হ্যাঁ, এটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি।
পরিশেষে
রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী হলে শেষ তারিখের আগেই আবেদন সম্পন্ন করুন।
Note: This job information is sourced from official or publicly available listings. Always verify details from the employer’s official website before applying.
