বোয়েসেল-এর মাধ্যমে সরকারিভাবে হংকংয়ে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে সরকারিভাবে হংকংয়ে ডমেস্টিক হেল্পার নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা ১৪৪ টি। আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৬।
পদের নাম: ডমেস্টিক হেল্পার (নারী)
পদসংখ্যা: ১৪৪
কর্মস্থান: হংকং
বয়সসীমা: ২২ থেকে ৪৫ বছর।
ভাষা দক্ষতা: ক্যান্টোনিজ/ইংরেজি। (বাধ্যতামূলক)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
চুক্তির মেয়াদ: ২ বছর।
মাসিক বেতন: ৫১০০ হংকং ডলার (প্রায় ৭৯৬৩০ টাকা)।
অন্যান্য সুবিধা: থাকা, খাওয়া ও বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে। মেডিক্যাল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধাদি হংকংয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন ফি: ১০০ টাকা।
বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬
আরও পড়ুনঃ বিনা অভিজ্ঞতায় অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে কাজী ফার্মস গ্রুপ
