বিনা অভিজ্ঞতায় ডিস্ট্রিবিউশন ইনচার্জ নিয়োগ দিচ্ছে ব্র্যাক
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টে ডিস্ট্রিবিউশন ইনচার্জ পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট।
পদের নাম: ডিস্ট্রিবিউশন ইনচার্জ।
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বয়স: নির্দিষ্ট নয়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষ।
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা, উৎসব বোনাস, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইটে ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬।
আরও পড়ুন: বিনা অভিজ্ঞতায় জনবল নিয়োগ দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক, বেতন ৭০০০০ টাকা
