বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ৫
জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ টি ক্যাটাগরিতে ৫ জন জবনল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্র: নং | পদের নাম ও বেতন স্কেল | বয়স | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| ১। |
সহকারী পরিচালক (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ (জা.বে. স্কেল ২০১৫ অনুযায়ী) |
সর্বোচ্চ ৩২ বৎসর |
১ (একটি) |
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) সহ অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী; খ) শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না; এবং গ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা। |
| ২। |
বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ (জা.বে. স্কেল ২০১৫ অনুযায়ী) |
সর্বোচ্চ ৩২ বৎসর |
২ (দুইটি) |
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূ-তত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রী বা ভূ-তত্ত্ব বা ভূ-পদার্থবিদ্যায় অন্যুন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রীসহ অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রী বা অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রীসহ অন্যুন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক (সম্মান) অথবা পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ অন্যুন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ; (খ) শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না; |
| ৩। |
পিএ (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০ (জা.বে. স্কেল ২০১৫ অনুযায়ী) |
সর্বোচ্চ ৩২ বৎসর |
২ (দুইটি) |
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) উইন্ডো বেজড পিসি অপারেশন তথা এমএস ওয়ার্ড, এক্সেল, একসেস, পাওয়ার পয়েন্ট, ইত্যাদি সম্পর্কে ব্যবহারিক জ্ঞানসহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং, ইত্যাদির সর্বনিম্ন গতি : বাংলা:- প্রতি মিনিটে ২৫ শব্দ, ইংরেজি:- প্রতি মিনিটে ৩০ শব্দ। |
বয়সসীমা
০১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ ও ২ নম্বর পদের প্রার্থীদের জন্য ২২৩ টাকা।
- ৩ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন শুরুর তারিখ: ০২ আগস্ট ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬।
