বিনা অভিজ্ঞতায় টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দিচ্ছে আকিজ ভেঞ্চার গ্রুপ
আকিজ ভেঞ্চার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার গ্রুপ
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। (ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বয়স: ২৫ থেকে ৩২ বছর।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) ।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
প্রশিক্ষণকালীন বেতন: ৩০,০০০ টাকা।
প্রশিক্ষণ শেষে বেতন ও অন্যান্য সুবিধা:
মাসিক টিএ ও ডিএ: ২০,০০০ টাকা বা তার বেশি, মাসিক বিক্রয় ইনসেনটিভ ১৫,০০০ টাকা বা তার বেশি, বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, ছুটি ভ্রমণ সহায়তা, চিকিৎসা ও জীবন বীমা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬
আরও পড়ুনঃ বিনা অভিজ্ঞতায় ফিল্ড এজেন্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে পাঠাও
