বিনা অভিজ্ঞতায় ২০০ জন অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ
প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে ২০০ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
পদসংখ্যা: ২০০
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ, বিবিএসসি, এমবিএ অথবা এমএসসি ডিগ্রি।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা:
টিএ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা ও চিকিৎসা ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার সুযোগ, বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ, চাকরিতে যোগদানের ৬ মাস পর টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) পদে উন্নীত হওয়ার সুযোগ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
আরও পড়ুনঃ বিনা অভিজ্ঞতায় ফিল্ড এজেন্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে পাঠাও
