বিনা অভিজ্ঞতায় অ্যাসোসিয়েট অফিসার/অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের এইচআরডি, এইচসিএমপি বিভাগে ডেটাবেজ ব্যবস্থাপনা ও ডকুমেন্টেশন সংক্রান্ত কাজে অ্যাসোসিয়েট অফিসার/অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার/অফিসার (ডেটাবেজ ব্যবস্থাপনা ও ডকুমেন্টেশন, এইচআরডি, এইচসিএমপি)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সম্মান।
অভিজ্ঞতা: সর্বোচ্চ ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: কক্সবাজার।
বেতন: আলোচনা সাপেক্ষ।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইটে ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৬।
আরও পড়ুন: বিনা অভিজ্ঞতায় ডিস্ট্রিবিউশন ইনচার্জ নিয়োগ দিচ্ছে ব্র্যাক
